
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগর উচ্ছেদ, বঞ্চনা ও সামাজিক ন্যায়বিচার নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলার পাঠশালা ও ফ্রেডরিখ এবার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘বিশ্বের দক্ষিণাঞ্চলে নগর উচ্ছেদ অনুধাবন: সামাজিক ন্যায়বিচারের দৃষ্টিকোণ’ শীর্ষক বইকে কেন্দ্র করে ‘বঞ্চনার নগর শাসনব্যবস্থা: গ্লোবাল সাউথে একটি নতুন বিতর্ক’।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার সমাজবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. উইলিয়াম আই. রবিনসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মাহবুবর রহমান।
দিনব্যাপী এ আয়োজনে নগর উচ্ছেদ, সামাজিক বৈষম্য ও ন্যায়বিচার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন