সর্বশেষ
||ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ||বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক||কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত||‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ||শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’||গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল||বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন||ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১||নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত||গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি
ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

Share this news with

বগুড়ার শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, কয়েকজন শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়া বা ফেল করানোর ভয় দেখিয়ে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, উচ্চমাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের ঘটনা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য নয়। পাশাপাশি কলেজের পশ্চিম পাশের খেলার মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণের ক্ষেত্রেও দরপত্র ছাড়া কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, গত উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষায় প্রতি বিষয়ে ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। আসন্ন ব্যবহারিক পরীক্ষাতেও অতিরিক্ত অর্থ আদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. রেজাউল করিমের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

শিক্ষার্থী ও সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক

কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ

শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’

গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল

বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন

ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

১০

বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা

১২

জাবি গবেষণার্থীর সাড়ে ৪ বছরের গবেষণায় শব্দহীন হাইব্রিড ড্রোন প্রযুক্তিতে সফলতা, ICTD-এর স্বীকৃতি

১৩

তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে

১৪

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১৫

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৬

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

১৭

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৮

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

২০