সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’

Share this news with

শ্রাবণ মাসকে বিদায় জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষাকালীন বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘শ্রাবণগহন’।

আগামী ৩০ শ্রাবণ, শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ১৩ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণকে বিদায় জানাতে এবং শেষ বর্ষায় একবার সকলে মিলে শুদ্ধস্নানের প্রয়াসে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, বাঙালির মনন, সাহিত্য ও আত্মিক চেতনার সঙ্গে বর্ষার সম্পর্ক অবিচ্ছেদ্য। যান্ত্রিক জীবনের ব্যস্ততা পেরিয়ে, রুক্ষতা দূর করে এই উৎসব মানুষকে শিকড়ের টানে ফিরিয়ে আনবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দেবে।

তাদের ভাষ্য, ‘শ্রাবণগহন’-এর বার্তা হলো এক প্রশান্তির বার্তা, এক টুকরো স্বস্তির নিঃশ্বাস। কৃত্রিমতার দেয়াল ভেঙে প্রকৃতির সান্নিধ্যে নিজেদের শুদ্ধ করা এবং শুদ্ধ সংস্কৃতির আলোয় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল প্রয়াস।

এটি শুধু শান্তির বার্তা নয়, সম্প্রীতি ও সৌহার্দ্যেরও আহ্বান। বর্ষা যেমন প্রখর রোদের পর এক স্বর্গীয় সুখ এনে দেয়, তেমনি প্রশান্তির ছোঁয়ায় মনে জাগুক প্রেমের হিল্লোল, তা ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক। বর্ষা শান্তি নিয়ে আসুক প্রাণে, ধরণীতে।

এ আয়োজনে নৃত্য, সংগীত, আবৃত্তি এবং পাপেট শো থাকবে, যা বর্ষাকে কেন্দ্র করেই পরিবেশিত হবে। বিভিন্ন শিক্ষার্থী ও শিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে এক নান্দনিক চিত্র ফুটে উঠবে এ আয়োজনে।

আয়োজকরা সংস্কৃতিপ্রেমী সুধীজনকে ‘শ্রাবণগহন’-এর আঙিনায় আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মতে, সবার উপস্থিতি এ সৃষ্টিশীল উদ্যোগকে প্রাণিত ও সার্থক করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

৩

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

৪

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

৫

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

৬

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

৭

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

৮

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

৯

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১০

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

১৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

১৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

২০