সর্বশেষ
||ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১||নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত||গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি||বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন||প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা||জাবি গবেষণার্থীর সাড়ে ৪ বছরের গবেষণায় শব্দহীন হাইব্রিড ড্রোন প্রযুক্তিতে সফলতা, ICTD-এর স্বীকৃতি||তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে||‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা||দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার||আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিনজনের ওপর হামলা, মারধর ও ব্যবসার নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রোববার (২ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া বাবু সরকার (৪৫) উপজেলার চিকাশী ইউনিয়নের সুলতানহাটা উত্তরপাড়া গ্রামের মৃত ইউনুস সরকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে বাবু সরকারকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ধুনট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে আলম বাদশার ছেলে রিয়ন মিয়া এবং তার দুই নাতি আলামিন হোসেন ও রানা চিকাশী মফিজ মোড় থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে একটি কাপড়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের পথরোধ করে।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তদের হাতে বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম ও ধারালো রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা প্রথমে ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে অতর্কিত হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, হামলায় রানার ডান চোখে গুরুতর আঘাত লাগে। এতে তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আলামিন হোসেনের ডান চোখে লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং তাকে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। রিয়ন মিয়াকেও কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।

এজাহারে আরও বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্তরা আলামিন হোসেনের প্যান্টের পকেটে থাকা ব্যবসার নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রানাকে হাসপাতালে ভর্তি করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে বাবু সরকারসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে বাবু সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার পলাতক এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ধুনট থানা সূত্রে জানা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা

জাবি গবেষণার্থীর সাড়ে ৪ বছরের গবেষণায় শব্দহীন হাইব্রিড ড্রোন প্রযুক্তিতে সফলতা, ICTD-এর স্বীকৃতি

তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

১০

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১১

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

১২

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

১৩

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

১৪

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

১৫

জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান

১৬

ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’

১৭

প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩

১৮

পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মিরপুরে ইনসাফের জজবার উদ্যোগে শেখ হাসিনার প্রতীকী ‘ফাঁসির মঞ্চ’ প্রদর্শনী

২০