স্টাফ রিপোর্টার | প্রেস ডেক্স বিডি
১ নভেম্বর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Share this news with

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে গোলচত্বরের চারপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরের চারপাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে কচুক্ষেত পুলপাড়সংলগ্ন তামান্না কমপ্লেক্সের সামনে এবং আল নূর মসজিদের সামনেও পোশাকশ্রমিকদের জড়ো হতে দেখা গেছে। তবে সেখানে এখনো সড়ক অবরোধ করা হয়নি। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকাতেও অবরোধের আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

সড়ক অবরোধ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কেউ ছবি বা ভিডিও ধারণের চেষ্টা করলে শ্রমিকদের পক্ষ থেকে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

২

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

৩

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

৪

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৫

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

৬

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

৭

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

৮

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

৯

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১০

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১১

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

১২

শহীদ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া নিয়ে জনতার ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন

১৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১৪

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ, বন্ধ যান চলাচল

১৫

সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ বছর ও বেসরকারিতে উন্মুক্ত করার দাবিতে নারী সমাবেশ

১৬

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১৭

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১৮

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

২০