কুবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ‘ফল সেমিস্টার-২০২৬’-এর ২৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং মধুমতি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হোসেন খান।

এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রোগ্রাম পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘আধুনিক ব্যবসায়িক পরিবেশে আর্থিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি, এ ধরনের উচ্চশিক্ষা কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রাম কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী ব্যক্তিদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, সময়ানুবর্তী ও দায়িত্বশীল হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করীম বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদ শিক্ষার্থীদের শুধু ডিগ্রি প্রদান নয়, বরং পরিবর্তনশীল জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে শুক্রবার ক্লাস পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মজীবী ব্যক্তিরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। আশা করি, আগামী দেড় বছর শিক্ষার্থীদের জন্য জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময় হবে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

২

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

৪

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

৫

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৬

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৭

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৮

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৯

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

১০

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

১২

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১৩

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১৫

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৬

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৭

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৯

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০