বগুড়া জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

Share this news with

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতরে টুলু মিয়ার গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পান তাঁর ছোট মেয়ে জুথি আক্তার। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। তিনি বাড়িতে একাই থাকতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

জুথি আক্তারের দাবি, অসুস্থতার কারণে তার বাবা নিজেই ধারালো বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছেন।

স্থানীয়রা জানান, শারীরিক অসুস্থতা থেকে তৈরি মানসিক চাপের কারণে তিনি নিজেই গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

২

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

৩

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

৪

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

৫

শহীদ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া নিয়ে জনতার ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন

৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

৭

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ, বন্ধ যান চলাচল

৮

সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ বছর ও বেসরকারিতে উন্মুক্ত করার দাবিতে নারী সমাবেশ

৯

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১০

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১১

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

১২

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

১৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

১৪

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

১৫

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

১৬

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

১৭

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

১৮

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

১৯

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

২০