
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজিমপুর কলোনিতে শিক্ষার্থীদের উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রসভা।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনিকা তাহসিনা, সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত, সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সাধারণ সম্পাদক শিমু আখতার।
এ ছাড়া উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনটির সদস্য ইসমাইল জবিউল্লাহ নাহিদ এবং দর্শন বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম প্রমি।
সংবাদ সম্মেলনে আজিমপুর কলোনিতে শিক্ষার্থীদের উচ্ছেদের ঘটনাকে অযৌক্তিক উল্লেখ করে এর প্রতিবাদ জানানো হয়।
মন্তব্য করুন