রাজশাহী ব্যুরো চীফ
২৮ জুলাই ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

Share this news with

নওগাঁয় সম্প্রতি জেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনুপ্রবেশ এবং চাঁদাবাজির অভিযোগ তুলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এরই ধারাবাহিকতায় নওগাঁ পৌর এলাকার ১১ বাজারের ব্যবসায়ীরা এক সভার আয়োজন করেন।

সভায় বাজারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজার এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সভায় উপস্থিত ব্যবসায়ীরা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

সভায় সিদ্ধান্ত হয়, বাজার এলাকায় কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে প্রতিহত করা হবে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

এদিকে, জেলা বিএনপির ফেসবুক পোস্টেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে উভয় ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। পাশাপাশি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা বিএনপির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

(এই প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দাবি ও ব্যবসায়ীদের সভায় উত্থাপিত বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।)

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০