কুবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তার সহপাঠীরা। এ সময় তারা চার দফা দাবি তুলে ধরেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি’র (কাপস) প্রতিনিধিরা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে ফারজানার মৃত্যুর প্রকৃত সত্য উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে চার দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সহযোগিতা করা,  তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হওয়া এবং  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এ সময় উপাচার্য স্মারকলিপিটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, “ফারজানা আমার খুব পরিচিত একজন বন্ধু ছিল। ক্যাম্পাসের শুরু থেকেই ওর সঙ্গে আমার চলাফেরা ও পরিচয়। ও খুব শান্ত, ভদ্র এবং নম্র স্বভাবের একজন মানুষ ছিল। ওর চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আসলে কী ঘটেছে, সেটা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না। তাই এ বিষয়ে অনুমান করে কিছু বলতে চাই না। আমরা চাই, ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আসুক এবং ফারজানার পরিবার ন্যায়বিচার পাক।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটির (কাপস) সহসভাপতি (ভিপি) সোহানুল ইসলাম সরকার বলেন, “আজকে আমাদের স্মারকলিপি প্রদানের মূল উদ্দেশ্য হলো আমাদের ব্যাচমেট ফারজানা ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা এবং এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে ফারজানার সঙ্গে আমাদের পথচলা। একসঙ্গে কাটানো এতগুলো বছরের স্মৃতি জড়িয়ে থাকা একজন সহপাঠীর এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে হবে, তা আমরা কখনো কল্পনাও করিনি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কার্যকর ভূমিকা পালন করুক এবং তদন্তের মাধ্যমে এ ঘটনায় কারও দায় বা অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর ভাড়া বাসা থেকে ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

পরবর্তী সময়ে এ ঘটনায় ফারজানার স্বামীসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার অন্য অভিযুক্তরা হলেন—আব্দুর রহিম (৫০), আফরোজা বেগম (৪৫), সায়মা আক্তার (২৫), রাসেল (৪২), সাইফুল আলম (৩৬) ও রোকেয়া বেগম (৬৮)। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত সবার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নূরপুর এলাকার তালুকদার বাড়িতে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০