সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

Share this news with

পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় একচেটিয়ার পরিবর্তে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ চলে যেতে পারে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অবস্থান তুলে ধরা হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার লিখিত বক্তব্য পাঠ করেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমীর আ ন ম শামছুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‘সংস্কারের নামে জ্বালানি খাত হস্তান্তর নয়’

মিয়া গোলাম পরওয়ার বলেন, পরিশোধিত জ্বালানি তেলের আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগকে শুধু প্রশাসনিক সংস্কার হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, এতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমে গিয়ে সীমিতসংখ্যক বড় ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বাড়তে পারে।

তিনি বলেন, জ্বালানি তেলের বাজারের সঙ্গে পরিবহন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও বিমান চলাচল সরাসরি যুক্ত। ফলে এ খাতে কোনো পরিবর্তনের আগে ব্যাপক পর্যালোচনা, বিশেষজ্ঞ মতামত এবং জনসম্পৃক্ততা প্রয়োজন।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বিপিসির একচেটিয়া ভূমিকা পরিবর্তনের কথা বলা হলেও বাস্তবে অবকাঠামোগত সক্ষমতার কারণে বড় কয়েকটি বেসরকারি গোষ্ঠীই বাজারে প্রভাব বিস্তার করার সুযোগ পেতে পারে।

বিপিসির মুনাফার তথ্য তুলে ধরেছে জামায়াত

প্রেস ব্রিফিংয়ে বিপিসির আর্থিক ফলাফলের তথ্য তুলে ধরে দলটি দাবি করে, প্রতিষ্ঠানটিকে অদক্ষ বা লোকসানি দেখিয়ে বেসরকারিকরণের যৌক্তিকতা প্রতিষ্ঠা করা ঠিক নয়।

জামায়াতের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বিপিসি প্রায় ৩ হাজার ৯৪৩ কোটি টাকা নিট মুনাফা করেছে। পরবর্তী অর্থবছর ২০২৪-২৫-এ মুনাফার পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৫০ কোটি টাকা।

তাদের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বা ভূরাজনৈতিক সংকটের কারণে কোনো সময়ে বিপিসি লোকসানের মুখে পড়লেও সেটিকে দীর্ঘমেয়াদি অদক্ষতার প্রমাণ হিসেবে দেখানো উচিত নয়।

দরপত্রের সময় কমানো নিয়েও প্রশ্ন

জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে জামায়াত।

দলটির দাবি, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে জমাদানের সময় ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত প্রতিযোগিতামূলক অংশগ্রহণকে সীমিত করতে পারে।

তাদের মতে, সংকটের সময়ে দ্রুত আমদানি প্রয়োজন হলেও দ্রুততার পাশাপাশি স্বচ্ছতা ও প্রতিযোগিতাও নিশ্চিত করা জরুরি।

জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জামায়াতের বক্তব্যে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দলটি মনে করে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক সরবরাহ সংকটের সময় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন।

বেসরকারি প্রতিষ্ঠান লাভজনকতার বিষয়টিকে অগ্রাধিকার দিলে প্রত্যন্ত অঞ্চল কিংবা অলাভজনক রুটে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

এ ছাড়া সংকটের সময় কোনো বেসরকারি প্রতিষ্ঠান আমদানি কমিয়ে দিলে বা সরবরাহ বন্ধ করলে রাষ্ট্র কীভাবে পরিস্থিতি সামাল দেবে—এ প্রশ্নও তোলে দলটি।

শ্রমিক সংগঠনের সুরক্ষা নিয়েও আপত্তি

জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের আইনি সুরক্ষা কমানোর কোনো উদ্যোগ থাকলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার ও আইনি সুরক্ষা খর্ব করে জ্বালানি খাতের বড় ধরনের পরিবর্তন আনা হলে তা নিয়ে নতুন সংকট তৈরি হতে পারে।

সরকারের কাছে ছয় প্রশ্ন

জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নিয়ে সরকারের কাছে কয়েকটি প্রশ্নও তুলে ধরেছে জামায়াত।

দলটির প্রশ্নগুলোর মধ্যে রয়েছে—বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের কোনো খসড়া নীতিমালা বর্তমানে প্রক্রিয়াধীন আছে কি না, থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে কি না এবং সিদ্ধান্ত গ্রহণের আগে কোনো সমীক্ষা বা ব্যয়-সুবিধা বিশ্লেষণ করা হয়েছে কি না।

এ ছাড়া সম্ভাব্য বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানের তালিকা, দরপত্রের সময়সীমা কমানোর কারিগরি কারণ এবং বেসরকারি আমদানিকারক যুক্ত হলে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণের পদ্ধতি কী হবে—এসব তথ্যও প্রকাশের দাবি জানানো হয়।

৬ দফা দাবি জামায়াতের

প্রেস ব্রিফিং থেকে জ্বালানি খাত নিয়ে ছয়টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—

১. পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিত করা।

২. প্রস্তাবিত নীতিমালাসহ সংশ্লিষ্ট নথি প্রকাশ করে অন্তত ৬০ দিন জনমত গ্রহণের সুযোগ দেওয়া।

৩. সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে উন্মুক্ত শুনানির আয়োজন করা এবং এতে রাজনৈতিক দল, ভোক্তা সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও শ্রমিক প্রতিনিধিদের মতামত নেওয়া।

৪. বেসরকারিকরণের পরিবর্তে বিপিসির সংস্কার, স্বাধীন নিরীক্ষা, পেশাদার ব্যবস্থাপনা এবং ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।

৫. ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণ এবং কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা বাড়ানোর প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা।

৬. জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা কমানোর যেকোনো উদ্যোগ প্রত্যাহার করা।

‘বেসরকারি বিনিয়োগের বিরুদ্ধে নয় জামায়াত’

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বাজার অর্থনীতি বা বেসরকারি বিনিয়োগের বিরোধিতা করে না। তবে জ্বালানি খাতের মতো কৌশলগত খাতে জবাবদিহিহীনভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমানোর বিরোধিতা করছে দলটি।

তিনি বলেন, প্রতিযোগিতার নামে যদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের জায়গায় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটিকে প্রকৃত প্রতিযোগিতা বলা যায় না।

জামায়াতের পক্ষ থেকে সরকারকে জ্বালানি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১০

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১১

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১২

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৩

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৪

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৫

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৬

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৮

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৯

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০