উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

Share this news with

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজারে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাজার শেড উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত বাজার শেডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত এ বাজার শেডকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও ক্রেতাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন অবকাঠামোর ফলে দীর্ঘদিনের বাজার ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তারা জানান, আধুনিক বাজার শেড চালুর ফলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, হেডম্যান সাশৈপ্রু এবং ৩ নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হাইনুমং মারমা, সাচিংথুই মারমা ও শ্যামল তঞ্চঙ্গ্যাসহ ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন বাজার শেড চালুর মাধ্যমে কচ্ছপতলী বাজারের বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

৩

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

৪

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

৫

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

৭

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

৯

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১০

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

১২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

১৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

১৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

১৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

১৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

১৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

১৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

২০