
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে এবং দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশীর মোড় প্রদক্ষিণ করে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। পাশাপাশি পলাতক ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।
মন্তব্য করুন