
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিট থেকে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জ, ঢাকার উদ্যোগে এ মানববন্ধন শুরু হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, রাসূলুল্লাহ (সা.)-এর শানে কটূক্তিকারী হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরসহ ইসলাম ধর্ম অবমাননাকারী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইন প্রণয়ন করতে হবে। এ দাবিতে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
মানববন্ধনে উপস্থিত রয়েছেন—আল্লামা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর এবং আল্লামা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
কর্মসূচিতে বক্তারা তাদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন