
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৩৩ মিনিটে শাহ আলী প্লাজার পশ্চিম পাশে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পরও ওই এলাকার যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন