সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা

Share this news with

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত হ্যান্ডেলিং শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শ্রমিকদের দুই সংগঠন রেজিস্ট্রেশন নম্বর ৮৯১ ও ৯২৫—এই কর্মসূচি ঘোষণা করে, যা কার্যকর হবে আগামী ১৯ এপ্রিল থেকে।

বৃহস্পতিবার দুপুরে বন্দরের ২৬ নম্বর শেডের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ৮৯১-এর দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দরের পণ্য খালাশ কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদাররা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখছেন না। ফলে শ্রমিকরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি কোনো শ্রমিক আহত বা নিহত হলেও তাদের খোঁজখবর নেওয়া হয় না বলেও অভিযোগ করেন তারা।

শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিচালক (ট্রাফিক) মো. সামীম হোসেনের মাধ্যমে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বন্দরে পণ্য খালাশ কার্যক্রম পরিচালনা করলেও ম্যানুয়াল, ক্রেন, ফর্কলিফটসহ বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনাকারী দুই ঠিকাদার গত দুই বছরের বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন।

এছাড়া শ্রমিকরা জানান, টনভিত্তিক মাসিক বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা হলেও ঠিকাদারদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বন্দরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় পণ্য ওঠানামা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে শ্রমিকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ এপ্রিল থেকে বন্দরের ম্যানুয়াল, ক্রেন, ফর্কলিফট ও অন্যান্য ইকুইপমেন্টের মাধ্যমে পরিচালিত সকল পণ্য লোড-আনলোড কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ইউনিয়ন ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।

স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাস্টমস কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০