চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর

Share this news with

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ দেশের অন্যতম সুপরিচিত দ্বীনি ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান। ইসলামের সুমহান আদর্শ, আহলে বাইতের মহব্বত, জিকির-আযকার, আত্মশুদ্ধি এবং ইসালে সওয়াবের শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ দরবার।

দরবারটির প্রতিষ্ঠাতা ছিলেন ভারত-বাংলার অন্যতম প্রখ্যাত আলেম, হাদী, বহু ভাষাবিদ ও পীর-এ-কামেল হযরত সৈয়দ আবুল হাসান চিশতী আজমেরী (রহ.)। তিনি শরিয়ত, তরিকত, মারিফত ও হকিকতের সমন্বিত শিক্ষার মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে ঈমান, তাকওয়া ও রাসূলপ্রেমের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর সোহবত ও আধ্যাত্মিক দিকনির্দেশনায় বহু মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণের সৌভাগ্য লাভ করেন।

১৯৭৭ সাল থেকে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফে মহাপবিত্র উরস মোবারক, ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সূচনা হয়। প্রথমদিকে টাঙ্গাইল জেলার কালিহাতীতে এ আয়োজন অনুষ্ঠিত হলেও পরবর্তীতে পীর কেবলা সৈয়দ আবুল হাসান চিশতী (রহ.)-এর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মিয়াপাড়ায় স্থায়ীভাবে এ মাহফিলের আয়োজন করা হয়।

পীর কেবলা সৈয়দ আবুল হাসান চিশতী (রহ.) পর্দা নেওয়ার পূর্বে তাঁর একমাত্র সন্তান ও সুযোগ্য উত্তরসূরি পীরজাদা সৈয়দ নজরুল ইসলাম শামিম চিশতী আজমেরীর হাতে খেলাফত ও দরবার পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে তাঁর নেতৃত্বে দরবার শরিফ দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক প্রশিক্ষণ ও ইসলামী মূল্যবোধ প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতি বছর ২১ ও ২২ নভেম্বর বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফে বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাংলাদেশসহ ভারত-বাংলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুরিদ, জাকের, ভক্ত ও আশেকানে রাসূল (সা.) দরবারে সমবেত হন। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, তাফসিরুল কুরআন, হামদ, নাত, গজল, ইসালে সওয়াব এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত সৈয়দ আবুল হাসান চিশতী (রহ.)-এর দাওয়াতি কার্যক্রম ও আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে বহু মানুষ ইসলামের সুমহান আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছেন। বর্তমানে তাঁর পবিত্র মাজার শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মিয়াপাড়ায় অবস্থিত। সেখানে নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে কবরবাসী মাইয়্যেতদের মাগফিরাত কামনা, জিকির-আযকার, তাফসির, হামদ, নাত ও গজল পরিবেশনের মাধ্যমে এক হৃদয়স্পর্শী আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ আত্মশুদ্ধি, দ্বীনি জ্ঞানচর্চা, ইসালে সওয়াব, জিকির-আযকার, আহলে বাইতের ভালোবাসা এবং আশেকানে রাসূল (সা.)-দের আধ্যাত্মিক বিকাশের এক নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে সুপরিচিত। ইসলামের শান্তি, সৌহার্দ্য, মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ দরবারের অবদান মুসলিম সমাজে বিশেষভাবে প্রশংসিত।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

3 responses to “বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর”

  1. মাশাআল্লাহ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল জিন্দাবাদ,আহালে সুন্নাত ওয়াল জামা’আত জিন্দাবাদ, পীড় কেবলা সৈয়দ নজরুল ইসলাম শামিম চিশতী জিন্দাবাদ, পীড় কেবলা সৈয়দ আবুল হাসান চিশতি রহঃ জিন্দাবাদ

  2. মাশাআল্লাহ, বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল জিন্দাবাদ

  3. পীড় কেবলা সৈয়দ আবুল হাসান চিশতি রহঃ জিন্দাবাদ।
    পীড় কেবলা সৈয়দ নজরুল ইসলাম শামিম চিশতী জিন্দাবাদ
    বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল জিন্দাবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

১০

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

১১

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১২

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৩

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১৪

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৫

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৬

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৭

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৮

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৯

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

২০