মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

Share this news with

বরগুনার আমতলী উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. আরিফের ছেলে (৭) মাস বয়সী পুত্র আদিল মহামারী হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুসা মোল্লা জানান, হাম উপসর্গে আক্রান্ত হওয়ার পর প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয় কিন্তু শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মহাখালী শিশু হাসপাতালে ভর্তি করা হয়।পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখানে ২দিন চিকিৎসা শেষে গতকাল ঢাকার ইউনিভার্সেল হাসপাতালে নিলে শিশু আদিল কে আইসিইউ-তে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

শিশু আদিলের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।ঢাকা থেকে মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির আওতায় সকল শিশুকে সময়মতো টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।” এ নিয়ে জেলায় হামে মৃত্যু সংখ্যা দাড়ালো ৮জনে।

শিশু আদিলের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক মাধ্যমে স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০