আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসযাত্রার প্রতারণা, চাটখিলে অভিবাসীদের খোলা কথন

প্রতারিত ও ফেরত আসা অভিবাসীদের সাথে কথোপকথনে ব্র্যাকের কর্মকর্তা বৃন্দ। ছবিঃ নোয়াখালি প্রতিনিধি

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতারিত ও ফেরত আসা অভিবাসীদের সহায়তা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে একটি অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী অভিবাসীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, অভিবাসন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দালালচক্রের প্রতারণায় অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরাপদ অভিবাসনের জন্য সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিরা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানান। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্র্যাক কাউন্সেলিং, আইনি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।

সভায় প্রতারিত ও ফেরত আসা অভিবাসীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, দালালের প্রলোভনে পড়ে অনেকেই অর্থ হারিয়ে বিদেশে গিয়ে কাজ না পেয়ে নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

বক্তারা বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই, প্রশিক্ষণ গ্রহণ এবং সরকারি নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেন। সভায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০