সর্বশেষ
||সোনালী আঁশ এখন সোনালী অতীত||নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা||ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ||ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১||ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক||যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী||বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা||স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার||বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!||ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরে পুলিশ-জনতা শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফুটবল ম্যাচ

Share this news with

শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এবং তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিকাল ৪:৩০ ঘটিকায় সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে জেলা পুলিশের উদ্যোগে এক প্রাণবন্ত ও উৎসবমুখর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরিধান করে মাঠে নামে। খুদে ফুটবলারদের এই লড়াইকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে ছিল অন্যরকম এক প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস। খেলা উপভোগ করতে স্থানীয় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। করতালির মাধ্যমে দর্শকরা পুরো সময় মাঠের খেলোয়াড়দের উদ্দীপনা জোগান, যা আয়োজনটিকে এক বিশাল জনউৎসবে রূপ দেয়।

এই প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান যুগের তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলাই সবচেয়ে বড় হাতিয়ার।”

জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা যেমন বৃদ্ধি পাবে, তেমনি পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এই উদ্যোগের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জঙ্গল সলিমপুরের স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে, এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী আঁশ এখন সোনালী অতীত

নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা

ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

১১

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

১২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

১৩

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

১৪

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

১৬

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

১৭

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

১৮

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

১৯

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

২০