এন.এ, বিশেষ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান

Share this news with

বাংলাদেশ খেলাফত আন্দোলনের (জাফর গ্রুপ) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সভার আয়োজন করা হয়।

‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনায় আল্লামা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসন এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে। বিএনপি যদি ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনা থেকে সরে গিয়ে পুরোনো সুবিধাভিত্তিক রাজনীতিতে ফিরে যায়, তাহলে দলটি রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে পড়তে পারে। সে ক্ষেত্রে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা আবু জাফর কাসেমী বলেন, অতীতের রাজনৈতিক ভুলের জন্য জামায়াতসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আত্মশুদ্ধি ও তওবা করা উচিত। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, দেশে ফিরতে হলে তাঁকে ফাঁসির মঞ্চে উঠতে হবে।

অন্যদিকে মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ভবিষ্যতে কেউ যেন রাষ্ট্রক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, সে জন্য জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায্য দাবি উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে নতুন করে আন্দোলন-সংগ্রাম শুরু হতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের নেতাদের

১

কুষ্টিয়ায় ফের ককটেল হামলা, এবার জেলা জজের সরকারি বাসভবন

২

মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ তিনজন আটক

৩

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের জামালপুর জেলা কমিটি গঠন, আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগর উচ্ছেদ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

৫

ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ডিসেম্বরে নাশকতা রোধে পুলিশের হুঁশিয়ারি

৬

ঠাকুরগাঁওয়ে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এর উদ্বোধন

৭

বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

৮

সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির ‘মৃত্যু’

৯

নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলন, উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা

১০

টঙ্গীতে বাস থেকে নামার সময় ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী আহত, টাকা ছিনতাই

১১

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর হাজতির মৃত্যু

১২

আগারগাঁওয়ে সিএনজিতে ককটেল নিক্ষেপ, চালক আহত

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘রক্তকরবী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান

১৫

মিরপুর ১০ নম্বরে ককটেল বিস্ফোরণ

১৬

‘ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্য আন্দোলনের সমাবেশ

১৭

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

১৮

শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৯

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০