হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে তিলাই উচ্চ বিদ্যালয় মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশেষ ভূমিকা পালন করেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাদক নির্মূলে তাদের জোরালো বক্তব্য ও উপস্থিতি সমাবেশে উপস্থিত জনতাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন এছাড়া বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল তিলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক মাহফুজুল রহমান কিরণ তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তিলাই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান গনি সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিলাই ইউপি শাখার সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে তিলাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, যুবসমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পায়।

সমাবেশে বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিলাই ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এখনই কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০