লারমনিরহাট প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকে গাঁজা পরিবহনে আটক ২

ছবি—গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে গাঁজা পাচারের সময় ট্রাকের চালক ও সহকারী আটক।

Share this news with

গোপন সংবাদের ভিত্তিতে ‎লালমনিরহাটের মিশনমোড়ে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে।

‎সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের প্রাণকেন্দ্র ব্যস্ততম মিশনমোড় গোলচত্বর এলাকায় পুলিশ এই অভিযান পরিচালনা করে।

‎আটককৃত মো. রাকু মিয়া (৩০) (ট্রাক চালক) সদর উপজেলার ফুলগাছ এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে ও সহকারী মো. লুৎফর মিয়া (২৮) দুরাকুটি এলাকার মৃত মনছুর আলীর ছেলে।

পুলিশ জানায়, জেলার সীমান্তবর্তী মোগলহাট এলাকা থেকে এলপিজি ‍ওরিয়ন গ্যাসের ফাঁকা সিলিন্ডারবাহী ট্রাকে করে মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও স্থানীয় ট্রাফিক সার্জেন্ট রাহুল চক্রবর্তীর নেতৃত্বে মিশনমোড় গোলচত্বরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে সিলিন্ডারবাহী ট্রাকটি মিশনমোড় এলাকায় পৌছালে পুলিশ ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। পরে ট্রাকটির কেবিনে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার এস আই নূরল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ট্রাকের কেবিন থেকে গাঁজার প্যাকেট (চার কেজি) উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

১

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

২

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

৪

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

৫

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

৬

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

৭

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

৯

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১০

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১১

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১২

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

১৪

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

বগুড়ায় ভোগ মহোৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

১৬

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১৭

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

১৮

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

১৯

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

২০