
কিশোরগঞ্জের হোসেনপুর নতুন বাজারে জনস্বার্থে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে। অবৈধভাবে রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ভেটেরিনারি ঔষধের দোকানসমূহ পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ।
বুধবার (১৭জুন) রাতে অভিযান চলাকালে ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযানে আরো নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, পৌর কর্মকর্তা কর্মচারী ও হোসেনপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
মন্তব্য করুন