আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১ মে ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Share this news with

কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে ‘জিবি’ নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। তবে ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।

একজন সিএনজি চালক বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। বহুবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোনে বিষয়টি অবহিত করেন।

মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০