
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দশম শ্রেণির শিক্ষার্থী মো. জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল আহম্মেদ (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল আহম্মেদ শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন জানান, নিহত জামিল শেখের বাবা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-২) দায়ের করেছেন। মামলায় শাকিল আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন