এন.এ, বিশেষ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

Share this news with

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং নির্বাচন কমিশনের অন্য সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময়, নির্বাচকমণ্ডলীর তালিকা চূড়ান্তকরণ, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ এবং সংসদ সচিবালয়ের সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করা সাংবিধানিক বাধ্যবাধকতা। সে লক্ষ্যেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠকের পর তফসিল ঘোষণার বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতো সরাসরি জনগণের ভোটে অনুষ্ঠিত হয় না। এ নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই নির্বাচকমণ্ডলীর দায়িত্ব পালন করেন। তাই নির্বাচন নির্বিঘ্নে আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১০

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১১

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১২

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১৩

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৫

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৬

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৭

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৯

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

২০