এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের আত্মহনন

Share this news with

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোহাগ মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। রবিবার (৩১ মে) দুপুরে স্থানীয় পেইক্কার হাওর এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের এক তরুণীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় উভয় পরিবারে চলছিল বিরোধ। শেষমেষ মেয়ের পরিবারের হাতে লাঞ্চিত ও প্রহৃত হয় সোহাগ। এ ঘটনায় নিজেকে সামলাতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নেয় সোহাগ। শনিবার (৩১ মে) সকালে স্থানীয় পেইক্কার হাওরে গরু চরাতে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর হাওরের একটি গাছের মগডালে সোহাগের মরদেহ ঝুলছে বলে জানতে পারে তার পরিবার।

পরে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বটু ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

এদিকে নিহতের মা শজিফা আক্তার অভিযোগ করে বলেন, আমার একমাত্র ছেলে সোহাগ গ্রামের একটি মেয়েকে ভালোবাসত। তাই আমরা একাধিকবার বিয়ের প্রস্তাব দিলেও মেয়ের পরিবার তাতে রাজি না হয়ে উল্টো আমার ছেলেকে মারধরও লাঞ্চিত করে। এরই জের ধরে রবিবার সকালে হাওরে গরু চরাতে গিয়ে আমার ছেলে সোহাগ আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি, তার মরদেহ গাছের ডালে ঝুলছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। নির্মম এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০