
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়তার লক্ষ্যে ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ (কম্পিউটার ল্যাব) উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মুজাহারুল ইসলামের উদ্যোগে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্মিত এ ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’-এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মুজাহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন