
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও সংকট উত্তরণের উপায় নিয়ে গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেছে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (ভিপিএসএসসি)।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় উপস্থিত রয়েছেন মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রব, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান এবং ভিপিএসএসসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং বিদ্যমান সংকট উত্তরণে সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে সংকট মোকাবিলা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মতামত উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন