রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Share this news with

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের তীরনই নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী।

নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৫) ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে কাউসার (৪)।

প্রত্যক্ষ্যদর্শীর বরাতে রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে সীমান্তবর্তী তীরনই নদীর পাশে খেলছিল পাঁচবছর বয়সী শিশু রেহেশান ও চারবছর বয়সী শিশু কাউসার। খেলার এক পর্যায়ে তারা দু’জনেই তীরনই নদীতে পরে যায় এবং নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত নদীতে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় রেহেশান ও কাউসারের লাশ উদ্ধার করে।

এ ঘটনার পরে নিহত ওই দুটি শিশুর পরিবারে ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, নিষ্পাপ দুটি শিশুর মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুটো শিশুই তাদের পরিবারের অনেক আদরের ছিল, কিন্তু একটু অসাবধানতার কারণে আজ দুটি শিশুর প্রাণ চলে গেল।

রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ধুনটে প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তে দুই পক্ষের বিরোধ, ফিরে এলেন শিক্ষা কর্মকর্তা

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের অভিযোগ: দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১০

কুষ্টিয়ায় ৯ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু, শরিয়তসম্মত জবাই নিশ্চিতের দাবি

১১

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

১২

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

১৪

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

১৫

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৬

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

২০