আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৫ সেপ্টেম্বর) পৃথক সময়ে চালানো এই দুই অভিযানে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় পৃথক মামলা দায়েরের পর রোববার  গ্রেপ্তার দুজনকেই বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম ঘটনায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের কুঠিবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় শ্রীমতি বেনী রায়ের (৪০) টিনশেড বাড়ির সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি, পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে শয়নকক্ষের খাটের তোষকের নিচে থাকা একটি পলিথিনের প্যাকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। কুঠিবাড়ী গ্রামের শ্রী শম্ভু রায়ের স্ত্রী বেনী রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

একই দ্বিতীয় অভিযানটি চালানো হয় কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাজারের ঘাটপাড়া এলাকায়। উপপরিদর্শক মো. সোহরাব হোসেনের নেতৃত্বে টহলরত পুলিশ দল কান্তনগর বাজার এলাকায় থাকা অবস্থায় গোপন সংবাদ পায়, ঘাটপাড়ার একটি বন্ধ দোকানের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন এক ব্যক্তি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দৌড়ে পালানোর চেষ্টা করেন বিলচাপড়ী (ডেক্রাঘাট) এলাকার মোজাফফর হোসেনের ছেলে মো. আব্দুল মমিন (৩৬), পরে ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে পুরোনো খবরের কাগজে মোড়ানো ২০টি পুঁটলিতে থাকা মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেন।

দুটি ঘটনাতেই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, বেনী রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, আব্দুল মমিনের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে একইভাবে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার উৎস কোথায়, কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এসবের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধুনট উপজেলায় মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

২

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৩

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

৪

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

৫

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

৬

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৭

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

৮

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৯

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১০

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১১

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১২

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১৩

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

১৪

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

১৫

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

১৬

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১৭

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১৮

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১৯

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

২০