
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মো. মোখতার আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মাদ এহসানুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম।
সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি সিরাতচর্চায় অবদান রাখা ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করছেন।
মন্তব্য করুন