সর্বশেষ
||১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক||রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন
চকরিয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় মসজিদের পুকুরে ভাসমান তরুণীর লাশ

-মসজিদের পুকুরে ভাসছে তরুণীর মরদেহ।

Share this news with

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের পুকুর থেকে এক তরুণীর ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে লাশটি প্রথম দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মসজিদের পুকুরে একটি নারীর দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দীর্ঘ সময় পর অবশেষে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। মৃতের নাম শাহেনা বেগম (২২)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার বাসিন্দা। তার পিতা মৃত আবুল কাসেম এবং মাতা মরিয়ম বেগম (স্থানীয়ভাবে ‘সোফাইদা পাগলী’ নামে পরিচিত)।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিহতের মা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন এবং গ্রহণ করেন। এ সময় নিজের মেয়ের নিথর দেহ দেখে মায়ের হৃদয়বিদারক আহাজারিতে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন, আর পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায়।

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১০

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১১

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৩

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৫

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৬

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৭

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৮

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৯

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

২০