এন.এ, বিশেষ প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

Share this news with

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, মানবাধিকার ও নারী অধিকারকর্মী খুশী কবির, সংসদ সদস্য (নাটোর-নওগাঁ) আন্না মিন্‌জ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার উপস্থিত রয়েছেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হবে।

সমাবেশ শেষে র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। এতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার পাশাপাশি তাদের অধিকার ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের উপস্থিতি দেখা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১০

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১১

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১২

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৩

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৪

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৫

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৭

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৮

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৯

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

২০