সর্বশেষ
||ক্রেতাদের গুনতে হচ্ছে আকাশচুম্বী দাম অথচ গুদামঘরে মসলার পাহাড়!||সাংবাদিক হানিফকে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন||আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ এর আত্মপ্রকাশ||ঢাবির টিএসসিতে “জেন্ডার সেইফ ক্যাম্পাস” এর দাবিতে মানববন্ধন||রাজধানী থেকে হকার উচ্ছেদের দাবি নিয়ে নারীর অবস্থান||প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান||চট্টগ্রামে কোস্টগার্ডের তৎপরতা: চড়পাড়া ঘাটে অবৈধ ভোজ্যতেল উদ্ধার||চট্টগ্রামে সিএমপি ডিবির ঝটিকা অভিযান: ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার||লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি||আশুলিয়া থেকে গ্রেফতার ধুনটের উপজেলা চেয়ারম্যান খোকন

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

—বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে চার তরুণী যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসা চার তরুণী হলেন নারায়ণগঞ্জের তিনগাঁও গ্রামের পপি শাহাবুদ্দিন বেপারী (৩৭), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭), যশোরের তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) এবং মুন্সীগঞ্জের খানবাড়ি পূর্ব মুন্সিয়া গ্রামের রাত্রি আক্তার (৩৪)।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালাল চক্রের প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে মুম্বাই, চব্বিশ পরগনা, দিল্লি ও রাজস্থান এলাকায় কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা শেষে তাদের সংশোধনাগারে পাঠানো হয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। সেখানে তারা হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন।

পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব গ্রহণ করে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রেতাদের গুনতে হচ্ছে আকাশচুম্বী দাম অথচ গুদামঘরে মসলার পাহাড়!

সাংবাদিক হানিফকে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন

আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ এর আত্মপ্রকাশ

ঢাবির টিএসসিতে “জেন্ডার সেইফ ক্যাম্পাস” এর দাবিতে মানববন্ধন

রাজধানী থেকে হকার উচ্ছেদের দাবি নিয়ে নারীর অবস্থান

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান

চট্টগ্রামে কোস্টগার্ডের তৎপরতা: চড়পাড়া ঘাটে অবৈধ ভোজ্যতেল উদ্ধার

চট্টগ্রামে সিএমপি ডিবির ঝটিকা অভিযান: ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি

আশুলিয়া থেকে গ্রেফতার ধুনটের উপজেলা চেয়ারম্যান খোকন

১০

ঢাবির টিএসসিতে কক্সবাজার স্টুডেন্ট ফোরামের মিলনমেলা

১১

ভারতে মুসলিম নির্যাতন ও উগ্রবাদী সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

১২

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী ও তিন শিশুসন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

১৩

শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী ঘিরে উৎসবের আমেজ, কুঠিবাড়িতে তিন দিনের জাতীয় আয়োজন

১৪

ঋণ বনাম সার্বভৌমত্ব: বৈশ্বিক অর্থনীতির বেড়াজালে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা

১৫

বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ এক ম‌হিলা আটক

১৬

নোয়াখালীতে পরিবেশ রক্ষায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

১৭

জাবিতে নীলফামারী জেলা সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

১৮

চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার

১৯

কোরবানির ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

২০