হাসান মাহমুদ জয়, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম)
১৪ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ শনিবার সোনাহাট বাজার এলাকার প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি *রাহিমুল ইসলাম রাহাত, সাধারণ সম্পাদক **মোঃ শিহাব হোসেন* এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য আরাফাত। এছাড়াও কলেজ শাখা ছাত্রদল ও স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন। তিনি তার বক্তব্যে বলেন:

“বিরোধী দল বিভিন্ন অপকৌশলে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। গুম-অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের সচেতন জনগণ এই ধরনের মিথ্যা নাটক ও সস্তা অপপ্রচার কখনোই সহ্য করবে না।”

সমাবেশে নেতৃবৃন্দ দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে ছাত্রশিবিরের ছদ্মবেশী ও গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সংগঠিত নারী নির্যাতনসহ সকল ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৩

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৬

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৭

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৮

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৯

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১০

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১২

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১৪

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৬

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৭

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৮

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৯

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

২০