সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
এন.এ, বিশেষ প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

Share this news with

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মির্জা ফখরুলের পক্ষে তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে যায়। দলে ছিলেন ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ অন্য নেতারা।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পরই দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল। রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে তিনি মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি দলটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০