সর্বশেষ
||লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার||ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ||বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার||মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে সেমিনার অনুষ্ঠিত||বায়তুল মোকাররমে অভিযানে ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩||মিরপুরে মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত||গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত||নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১||‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ||ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

Share this news with

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন।

বিকেল সাড়ে ৫টার দিকে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যায়। ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে এগিয়ে যান। একপর্যায়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সন্ধ্যা ৬টার দিকে গাইড বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। পরে রাত প্রায় ১১টার দিকে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে সেমিনার অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে অভিযানে ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

মিরপুরে মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ

ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭

১০

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

১১

‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি

১২

‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান

১৩

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত

১৪

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র

১৫

রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

১৬

বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

১৮

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

১৯

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

২০