এন.এ, বিশেষ প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

Share this news with

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অংশ নিতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও রাজনীতিক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.)। আগামী ২৩ আগস্ট ঢাকায় এবং ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জশনে জুলুসে তিনি প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ আকিব আহমদ শাহ।

আল্লামা সাবির শাহ পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। তিনি খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী, বর্তমানে দেশটির সিনেটর এবং পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট ঢাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এরপর ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জশনে জুলুসের ৫৫তম আয়োজন। জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সড়ক বিভাজক, সড়কদ্বীপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে আনজুমান ট্রাস্টের পতাকা, ব্যানার ও ফেস্টুন।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সংগঠনটির প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জুলুসে অংশগ্রহণকারীদের নির্ধারিত নিয়ম ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জুলুসে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাবার ছুড়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, আনজুমান ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দুই শতাধিক আলিয়া মাদ্রাসা পরিচালনাও রয়েছে। সংগঠনটির দাবি অনুযায়ী, আল্লামা সাবির শাহের পিতা হজরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রা.) ১৯৭৪ সালে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের প্রচলন শুরু করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

৩

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

৪

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৬

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

৭

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৮

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৯

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১০

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

১১

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১৩

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

১৪

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৫

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

১৬

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

১৭

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

১৮

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১৯

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২০