এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রকাশ্যে যুগলদের অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত মেলামেশার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লেকপাড়, কফি হাউস, মন্দিরসংলগ্ন এলাকা, কেন্দ্রীয় মাঠের বসার বেঞ্চসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায়ই যুগলদের আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে রাত গভীর হলে এসব এলাকায় এমন ঘটনা বেশি ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, রাতে এসব এলাকায় মানুষের চলাচল ও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় কিছু মানুষ অনাকাঙ্ক্ষিত আচরণের সুযোগ নেয়। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, স্থানীয় বিভিন্ন বয়সী তরুণ-তরুণী এবং ক্যাম্পাসের বাইরের ব্যক্তিদেরও এসব স্থানে আসতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আরিফ জানান, “ইউনিভার্সিটি জীবনে প্রেম-ভালোবাসা আমাদের অনুভূতির একটি স্বাভাবিক অংশ। কিন্তু সেই সম্পর্ক থেকে যখন অনৈতিক কার্যকলাপ বা অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ডের দিকে পরিস্থিতি গড়ায়, তখন তা দৃষ্টিকটু লাগে। আমি নিজেও কিছুদিন আগে ক্যাম্পাসে একটি সমলিঙ্গের যুগলকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সময় প্রত্যক্ষ করেছি। এ ক্ষেত্রে ক্যাম্পাস প্রশাসনের আরও কার্যকর নজরদারির প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমার অনুরোধ, প্রশাসন যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় এবং ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।”

অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজাহান আক্তার শিমু বলেন, “যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বহিরাগতদের ক্যাম্পাসে আগমন দেখতে পাচ্ছি এবং তাদের কেউ কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত নিরাপত্তা টহলের ব্যবস্থা করা যেতে পারে।”

এ বিষয়ে প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, “আনসারদের নির্দেশনা দেওয়া হয়েছে, ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী কিংবা বহিরাগতকে অসংগতিপূর্ণ অবস্থায় বা কোনো যুগলকে আপত্তিকর অবস্থায় দেখলে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানোর জন্য। প্রতিদিন রাত ৯টার দিকে ক্যাম্পাসে টহল দেওয়া হয়। এর আগেও যেসব যুগলকে অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেছে, তাদের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে। একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে অভিভাবকদের ডাকা হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

৩

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

৪

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৬

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

৭

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৮

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৯

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১০

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

১১

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১৩

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

১৪

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৫

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

১৬

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

১৭

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

১৮

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১৯

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২০