সর্বশেষ
||রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত||শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ||শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি||এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ||খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার||শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু||দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি||​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস||জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার||মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম নগরীর খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা, চাঁদাবাজি এবং নগদ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ২নং গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, চিহ্নিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলাসহ দুটি গ্রেফতারি পরোয়ানা (জিআর ওয়ারেন্ট) রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলশীর ২নং গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী মো. রাসেল (৪১) ও তাঁর সহযোগীরা। গত এক মাস ধরে মো. রাজু ও মো. বাদশাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের কাছে এককালীন এক লাখ ও দৈনিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৫ জুন তারা জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বাকি টাকার জন্য হুমকি দিতে থাকে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে সংঘবদ্ধভাবে মাছের দোকানগুলোতে অতর্কিত হামলা চালায়। প্রধান আসামি রাজুর নির্দেশে সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় ৬নং আসামি টিটু ওরফে লম্বা টিটু ধারালো কিরিচ দিয়ে ব্যবসায়ী মো. রাসেলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ক্যাশ বাক্স থেকে সারাদিনের বিক্রির নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ১৯ জুন মো. রাসেল বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করেন।

মামলার পর খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন, এসআই মো. নুরুল ইসলাম ও এএসআই মো. মহি উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল শনিবার (২০ জুন) ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মূল হোতা রাজুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রাজু নোয়াখালীর হাতিয়া উপজেলার বেজু গুলিয়া এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে সে খুলশীর ২নং গেইটের আরজুর কলোনীতে বসবাস করে।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি

​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস

জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড

১০

“কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—লালমনিরহাটে পার্টনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী দুলু

১১

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

১২

লালমনিরহাটে ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল ডাকাতি অপহরন সহ ১১ মামলায় গ্রেফতার

১৩

FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৪

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ

১৫

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

১৬

বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমার

১৭

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

১৮

কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

১৯

বরগুনার আমতলীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক

২০