রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবির চেতনা ও দ্রোহের আবহে সাতক্ষীরায় সুকান্ত স্মরণ

Share this news with

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা শাখার উদ্যোগে জেলায় কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, প্রগতিশীল চেতনা ও সমাজভাবনা নিয়ে এক ব্যতিক্রমী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সংগঠনের সাতক্ষীরা শাখার আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফাইজা হোসেন অন্বেষা।

​অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক পর্বে চৈতালি মুখার্জী, নয়ন কুমার ভট্টাচার্য, প্রতাপ কুমার সরদার, প্রীতম রায়চৌধুরী ও তৌফিক আর হামের পরিবেশনায় সুকান্তের চেতনা, দ্রোহ ও মানবিক বোধ নতুনভাবে উপস্থিত দর্শকদের মাঝে প্রাণ পায়। শেষপর্বে সম্মিলিত কণ্ঠে কবিতা ও গানের পরিবেশনায় পুরো আয়োজনটি একটি মানবিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে রূপ নেয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফাইজা হোসেন অন্বেষা বলেন, মাত্র একুশ বছরের জীবনে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তা সত্যিই বিস্ময়কর। তাঁর কবিতায় শুধু বিদ্রোহ নয়, রয়েছে মানুষের প্রতি গভীর মমত্ববোধ। আজকের সময়েও বৈষম্য, অন্যায় আর মানবিক সংকটের বিরুদ্ধে দাঁড়াতে তরুণদের কাছে সুকান্ত এক অনবদ্য অনুপ্রেরণার নাম। সাহিত্য ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়েই এই কবির চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

​সভাপতির বক্তব্যে শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন শোষিত মানুষের প্রকৃত কণ্ঠস্বর। তাঁর কবিতায় ক্ষুধার্ত মানুষের আর্তনাদ যেমন উঠে এসেছে, তেমনি জেগে ওঠার আহ্বানও উচ্চারিত হয়েছে অত্যন্ত দৃঢ়ভাবে। বর্তমান প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্ম বই পড়ুক, কবিতা জানুক এবং মানবিক সমাজ গঠনে এগিয়ে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।

​অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে আরও আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, সুকান্ত কেবল একজন কবি নন, তিনি ছিলেন সময়ের বিবেক, যাঁর লেখায় সাধারণ মানুষের বেদনা ও স্বপ্নের সঠিক প্রতিফলন ঘটেছে। রেহেনা পারভিন বীথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সুকান্তের কবিতায় দেশপ্রেম ও মানবতার এমন শক্তিশালী আবেদন রয়েছে যা পাঠককে আজও গভীরভাবে নাড়া দেয়। অন্যদিকে তরিকুল ইসলাম অন্তর বলেন, তরুণ বয়সেই তিনি সাহিত্যে যে গভীরতা সৃষ্টি করেছেন, তা বাংলা কবিতায় বিরল।

এছাড়া অনুষ্ঠানে আদৃকা সাবা খান নুফ ও নওরিন উলফাত অনন্যা কবির প্রগতিশীল চেতনা নিয়ে আলোচনা করেন। কবির স্বপ্নের সাম্য ও আলোর পৃথিবী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

৩

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

৪

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৬

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

৭

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৮

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৯

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১০

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

১১

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১৩

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

১৪

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৫

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

১৬

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

১৭

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

১৮

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১৯

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২০