​মো: আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ

Share this news with

আজ ১ জুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পীরগঞ্জ শহর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক খুনিয়াদিঘি বধ্যভূমিতে নিয়ে তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ঘাতকরা তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং পরে ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে।

​শহীদ খাদেম মতিয়র রহমান তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার রাণীশংকৈল রামগঞ্জ হাই স্কুল থেকে এন্ট্রান্স (প্রবেশিকা) পাস করেন। পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক হলেও তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। তিনি পীরগঞ্জ সদর ইউনিয়নের প্রেসিডেন্ট, পঞ্চায়েত প্রধান ও চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।

​তিনি পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় (ভদ্রপাড়া) গ্রামের মৃত মসলেউদ্দিনের পুত্র। এছাড়া তিনি পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহীর পিতা এবং পীরগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের দাদা।

​এদিকে স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পার হলেও এই বীর সন্তানের নাম এখনও শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেটভুক্ত হয়নি। তাঁর ৫৫তম শাহাদাত বার্ষিকীতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে অবিলম্বে তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

​আজ তাঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০