
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে, মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
২৬ জুন ২০২৬ শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে মিশন মোড়ে মানববন্ধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে প্রয়োজন। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ সামাজিক বিনোদন এবং অভিভাবকদেরকে তাদের স্ব স্ব সন্তানের বিষয়ে সচেতন থাকতে হবে।
জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মনিনুল হকবলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়, সামাজিক সচেতনতার প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়তে হবে
জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত কার্যক্রম তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহাদাত হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মনোনীতা দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহাদাত হোসেন, জেল সুপার জনাব মোহাম্মদ এমরান হোসেন মিঞা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং যুব সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোছাঃ আফরোজা খাতুন।
এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন