নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

Share this news with

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী এক সপ্তাহের জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করেন দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে সরকারের কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি জনগণের দুর্ভোগে পাশে দাঁড়ানোর দায়িত্বও তাদের রয়েছে। ডেঙ্গু পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি রোগ প্রতিরোধে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি সরকারের স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তার দাবি, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক। ডেঙ্গুর পাশাপাশি হাম নিয়েও সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জামায়াত আমীর। একই সঙ্গে দেশে ডেঙ্গুর টিকা সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সরকারি উদ্যোগ না থাকলে বেসরকারি পর্যায়ে টিকা আমদানির সুযোগ তৈরি করার কথাও বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগের সময়ে জামায়াত জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য দলীয় নেতাকর্মীদের মাধ্যমে রাজধানী থেকে গ্রাম পর্যায় পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত খাল, নর্দমা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সরকারের দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মানুষ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, সে জন্য সরকারকে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিমানবন্দরকেন্দ্রিক সাম্প্রতিক একটি ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়েও বক্তব্য দেন তিনি। তার দাবি, বিমানবন্দরের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে দলটি দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি নিয়েছে।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজের বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু বর্তমানে ঢাকাবাসীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঢাকায় জামায়াতের নেতাকর্মীরা এক সপ্তাহব্যাপী কর্মসূচিতে জনগণকে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতন করতে মাঠে কাজ করবেন।

অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

৩

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

৪

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

৫

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

৬

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

৭

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

৮

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

৯

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১০

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

১৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

১৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

২০