নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

Share this news with

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ গ্লোবাল-এর সম্পাদক ও প্রকাশক আশরাফুল কবির আসিফ। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আশরাফুল কবির আসিফ ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলার শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবামরহুম আবদুল্লাহেল কবির রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়। শহরের সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে বেড়ে ওঠেন তিনি।

মহল্লার আল আমিন স্কুলে তাঁর শিক্ষা জীবনের শুরু। এরপর তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়ে বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করেন। ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শহীদ হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন আশরাফুল কবির আসিফ। স্কুল জীবনে তাঁর বেশ কয়েকটি লেখা পাক্ষিক ক্রীড়ালোকে প্রকাশিত হয়। মাস্টার্সের ফল প্রকাশের আগেই আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শুরু করেন তিনি।

২০০৬ সালে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় দৈনিক যায়যায়দিনে সাব এডিটর হিসেবে যোগ দেন আসিফ। পাশাপাশি আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তাঁর লেখা বিভিন্ন কলামও নিয়মিত প্রকাশিত হতো।

এরপর বৈশাখী টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ২০০৭ সালে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বৈশাখী টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যরাতের লাইভ টক শো ‘সিডিএল সংবাদ সারাদিন’-এর অন্যতম উপস্থাপক ছিলেন।

২০০৮ সালের শেষ দিকে আরটিভিতে যোগ দেন আশরাফুল কবির আসিফ। সেখানে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন টক শোতে অতিথি হিসেবেও অংশ নেন।

২০১০ সালের ১৫ মে এটিএন বাংলায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। সেখানে পরবর্তী সময়ে দুই দফায় পদোন্নতি পেয়ে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত এটিএন বাংলায় কর্মরত ছিলেন আসিফ। ওই বছর এটিএন বাংলা কর্তৃপক্ষ তাঁকে ‘শ্রেষ্ঠ বার্তা সম্পাদক’-এর পুরস্কার দেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ গ্লোবাল-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন আশরাফুল কবির আসিফ।

সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও সক্রিয় তিনি। ২০১৭ সালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রংপুর বিভাগ সমিতি, ঢাকার তিনটি কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক এবং পরবর্তী দুই মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

২০১৮ সাল থেকে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া গাইবান্ধা জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য তিনি।

ক্রীড়াপ্রেমী আশরাফুল কবির আসিফ বগুড়ার প্রথম বিভাগ ক্রিকেট লিগের দল জিয়া মেমোরিয়াল ক্লাবের (জেডএমসি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গাইবান্ধা, বগুড়া এবং ঢাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে আশরাফুল কবির আসিফ এক পুত্র সন্তানের জনক।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

১

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

২

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

৩

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

৪

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৬

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৭

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৯

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

১০

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১১

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১৩

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১৪

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৬

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৭

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৮

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

২০