চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ২৫ মামলার আসামি ‘তৌহিদ ডাকাত’ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও মালামাল

Share this news with

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও আলোচিত গিয়াস উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি মোটরসাইকেল, স্বর্ণের আদলে তৈরি তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, তিনটি ইমিটেশনের চেইনসহ একটি ১৪৯ সিসি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ ডিলাক্স মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পারভেজ মোশাররফের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানায় ২৫ নভেম্বর মামলা করা হয়।

একই দিন রাত আড়াইটার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ঘরে ঢুকে অস্ত্র, ধারালো দা, লোহার হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করা হয়। ডাকাতরা তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে, যার মূল্য প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পুলিশ জানায়, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মাতামুহুরী সেতু এলাকায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিনকে (৪৫) অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে তৌহিদসহ অন্যদের বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে মামলা করেন। পুলিশি প্রেস বিজ্ঞপ্তিতে তৌহিদকে ওই মামলার এজাহারনামীয় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এবং তিনটি গোল্ডেন কালারের ইমিটেশন চেইনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৫টিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের আরও দাবি, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় রয়েছে। ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন স্থানে সম্পদ গড়ে তোলার অভিযোগও তদন্ত করা হচ্ছে। তার নিজের ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে থাকা সম্ভাব্য সম্পদের মালিকানা এবং অর্থের উৎস খতিয়ে দেখছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ২৫ মামলার আসামি ‘তৌহিদ ডাকাত’ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও মালামাল

১

বাংলা একাডেমিতে সসাসের উদ্যোগে ‘প্রকাশনা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

২

জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

দক্ষিণখানে চার পোশাক কারখানা বন্ধ, নিপা গার্মেন্টসে শ্রমিকদের কর্মবিরতি

৪

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আ.লীগের নেতা ব্যর্থ হলেও এবার সক্রিয় বড়ভাই বিএনপি নেতা!

৫

ভূরুংগামারীতে ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাক্সিন জব্দ, গ্রেফতার ২

৬

চকবাজারে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

৭

প্রধানমন্ত্রীকে ঘিরে এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ, কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক

৮

হাজী শরীয়তুল্লাহর ১৮৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় পাবলিক সেমিনার

৯

আত্রাইয়ে ভাঙা স্লিপারে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

১০

পাঁচ দফা দাবিতে ঢাকায় এনসিপির বাইক র‍্যালি, নেতৃত্বে হাসনাত-আসিফ

১১

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে মানববন্ধন

১৩

বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

১৪

৭ বছরেও নির্মাণ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, পরিদর্শনে এমপি-ইউএনও

১৫

দৌলতপুরে ৫ হাজার ২৭০ কৃষকের জন্য কৃষি প্রণোদনা, বিনামূল্যে বীজ-সার বিতরণ

১৬

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়

১৭

নোয়াখালী স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন

১৮

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

১৯

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

২০