
রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে মো. রহমাতুল্লাহ শান্ত নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে চকবাজার থানা এলাকার হাজী সেলিম টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহমাতুল্লাহ শান্ত ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় বর্তমানে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন