আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘অজানা গন্তব্যে ক্ষেপনাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া, দাবি দ. কোরিয়ার

ছবি— অজ্ঞাত স্থানে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

Share this news with

উত্তর কোরিয়া পূর্বদিকে অন্তত একটি ‘অজানা ক্ষেপনাস্ত্র’ নিক্ষেপ করেছে বলে দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল যখন জাপান সাগর থেকে দক্ষিণ কোরিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য সরিয়ে নেওয়া হচ্ছিল তার ঠিক পরেই।

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়। এরপর গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উপকূলে থাকা থাড সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এই ‘অজানা ক্ষেপনাস্ত্র’ ছোঁড়ার ঘটনার কয়েক সপ্তাহ আগে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সর্বশেষ শান্তি উদ্যোগকে ‘আনাড়ি ও প্রতারণামূলক প্রহসন’ বলে নাকচ করে দেয়।

এই ঘোষণা আসে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক বলার কয়েক ঘণ্টা পরে। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক ‘ভালো’ হবে।

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ট্রাম্প তাকে বলেছেন, ‘কিম জং উনের সঙ্গে বৈঠক হলে ভালো হতো। এবার চীন সফরের সময় হতে পারে, আবার নাও হতে পারে।’

ট্রাম্প গত অক্টোবরে এশিয়া সফরে বলেছিলেন কিম জং উনের সঙ্গে বৈঠকে তিনি ‘১০০ ভাগ’ আগ্রহী। কিন্তু উত্তর কোরিয়া সেই মন্তব্যের কোনো জবাব দেয়নি।

কয়েক মাস এই প্রস্তাব উপেক্ষা করার পর সম্প্রতি কিম জং উন বলেছেন, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক মর্যাদা মেনে নিলে দুই দেশ ‘মিলেমিশে চলতে’ পারবে।

দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ভেঙে দিতে চেষ্টা করেছে। কিন্তু শীর্ষ বৈঠক থেকে শুরু করে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ কোনোটাই তেমন কোন কাজে আসেনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০